
আকছেদুল রহমান, জীবননগর প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুত্যুতে জাতীয়তাবাদী কৃষকদল আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে মরহুমার আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় খাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক তোতা মিয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি খন্দকার নাসির উদ্দিন সোহাগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সেলিম আক্তার খান মিন্টু, জীবননগর উপজেলা কৃষকদলের সিনিয়র আহবায়ক শেখ আরিফুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফু উদ্দিন, ইউপি সদস্য ও বিএনপি নেতা জহুরুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা শেখ সাইদুর রহমান বাবু, ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি শিলন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন খান, যুবদল নেতা শাহীন ও বিপুল হোসেন দরবেশ প্রমুখ। দোয়া পরিচালনা করেন খাপাড়া জামে মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, শাহিন ও সোহাগ হোসেন।



















