, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ ২টি আসন হাতছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে রুহুল আমিন  চুয়াডাঙ্গা -১ আসনে দাঁড়িপাল্লা অ্যাড.মাসুদ পারভেজ রাসেলের বিজয়  চুয়াডাঙ্গায় বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে গোয়েন্দা প্রতিবেদনে চুয়াডাঙ্গার দুইটি আসনেই বিএনপির জয়লাভের সম্ভাবনা চুয়াডাঙ্গায় দুটি আসনে নির্বাচনী সরঞ্জামাদি প্রদান দামুড়হুদায় বিএনপির নির্বাচনী জনসভা ও গণমিছিল: বিএনপিকে জয়ী করতে সবাই ‘একাত্তরের মতো ঐক্যবদ্ধ’ থাকুন

কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ১২ পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বদ্দি মোড় সংলগ্ন এলাকায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হুমায়ুন হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার বাংলাদেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে শামীম হোসেন (২৬) ও রিন্টু (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজু নামের এক ব্যক্তি হুমায়ুনের সঙ্গে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। রাজু পারিবারিক সমস্যার কথা বলে হুমায়ুনের কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেন। এক মাস পর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দীর্ঘদন ধরে টালবাহানা করছিলেন। পাওনা টাকা আদায়ের জন্য হুমায়ুন রবিবার রাজুর বাড়িতে আসেন।

হুমায়ুন জানান, রাজুর বাড়িতে কিছুক্ষণ বসার পর রাজু তাকে বলেন তার ভাই রানা টাকা দিয়ে দেবেন।এরপর রানা আমাকে একটি ঘরের ভেতর নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার কাছে থাকা ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন রাজু, রানা ও তাদের সহযোগীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে হুমায়ুন হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া কিছু রিঙ্গিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার

কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে