, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

এ কেমন শত্রুতা, কৃষকের ৮০টি কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

জীবননগর প্রতিনিধি: জীবননগরের ডুমুরিয়া গ্রামের পান্তার মাঠে দুর্বত্তরা এক হতদরিদ্র কৃষকের ১০ কাটা জমির ৮০টি ফলন্ত কলাগাছ শত্রুতামুলক ভাবে কেটে তছরুপ করেছে। গত বুধবার দিনগত রাতের কোন এক সময়ে দুর্বত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কলাগাছ গুলো কেটে সয়লাব করে। একমাত্র অর্থকারী ফসলের ক্ষয়ক্ষতির এ দৃশ্য দেখে হতদরিদ্র কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। যার ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ কৃষক দাবী করেন। এ ব্যাপারে ডুমুরিয়া গ্রামের রবিউল হকের ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক সজল আহম্মেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার জীবননগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, তিনি ডুমুরিয়া গ্রামের পান্তার মাঠে ১০ কাঠা জমিতে ৮০টি কলাগাছের আবাদ করেন। গত বুধবার বিকেলে ফলন্ত কলাগাছগুলো পরিচর্য শেষে আমি বাড়িতে ফিরি। গতকাল বৃহস্পতিবার বিকালে আমার বড় ভাই রাজু আহম্মেদ মোবাইলফোনে জানান, কে বা কারা আমার কলাবাগান কেটে ফেলেছে। আমি তাৎক্ষনাত বাগানে গিয়ে দেখি ৮০টি কলাগাছ কাটা। আমার ধারণা রাতের কোন এক সময়ে অজ্ঞাতনামা দূর্বত্ত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ৮০টি কলাগাছ কেটে আমাকে ক্ষতিগ্রস্থ করেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান দেড় লক্ষ টাকা বলে তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

এ কেমন শত্রুতা, কৃষকের ৮০টি কলাগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬