, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

আলমডাঙ্গার পাঁচলিয়ায় গণসংযোগকালে জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ

  • প্রকাশের সময় : ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
  • ২৯৭ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার ডাউকি, জামজামি ইউনিয়নের বিল পাঁচলিয়া, মাঠ পাঁচলিয়া, হাট পাঁচলিয়া,বানিনাথপুর, টেক পাঁচলিয়া, চরপাড়া, বেগুয়ারখালি গ্রামে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন জামায়াত আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মাসুদ পারভেজ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষ এখনো সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পায়নি। দেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। অথচ আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছেছে। দুর্নীতি আর লুটপাটের কারণেই আমরা পিছিয়ে আছি।

তিনি আরও বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, ভাতের অধিকার নিশ্চিত করতে চাই। এলাকায় উন্নয়ন আনতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই। ২৪ জুলাইয়ের বিপ্লব ও গণ-অভ্যুত্থানের চেতনা ছিল দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার। যদি এখনো কেউ রাস্তা মেরে খায়, মসজিদ মেরে খায়, কালভার্ট মেরে খায় কিংবা চাঁদাবাজি করে খায় তবে এটা সেই চেতনার সাথে যায় না। যতদিন ২৪ জুলাই থাকবে, দুর্নীতি আর চাঁদাবাজির ঠাঁই এ মাটিতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইন বিষযক সম্পাদক দারুসসালাম, জামায়াতের আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারী মামুন রেজা, উপজেলা নায়েবে আমীর ইউসুফ মাস্টার আলহাজ শ্রমিক কল্যাণ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ডাউকী ইউনিয়ন আমীর সজিবুর রহমান, জামজামী ইউনিয়ন আমীর ফজলুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শরীফুল ইসলাম ও আব্দুস সালাম।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আলমডাঙ্গার পাঁচলিয়ায় গণসংযোগকালে জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ

প্রকাশের সময় : ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫