, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ নারী-শিশু আটক

  • প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ জন নারী ও শিশুকে আটক করা হয়েছে। গত দুই দিনে মহেশপুর সীমান্তে ৩ টি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

৫৮-বিজিবির সহকারি পরিচালক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুসুমপুর বিওপি’র ৬১ নং মেইন পিলার ও ২০ নং সাব পিলারের কাছে পিপুলবাড়িয়া গ্রামের মোঃ মিজান মেম্বারের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন রাত ১১টার দিকে লড়াইঘাট বিওপি’র ৬০ নং মেইন পিলার ও ১৩৭ সাব পিলারের কাছে  নয়াপাড়া গ্রামে হাবিলদার মোঃ আতোয়ার হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময়  ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।এদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে  কুমিল্লাপাড়া বিওপি’র  ৬০ নং মেইন পিলার ও ৪৭ নং সাব পিলারের কাছে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ খোদাবক্স এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময়  অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ৫ নারী-শিশু আটক

প্রকাশের সময় : ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫