, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্ব চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি,দুর্ঘটনা রোধে আপনার সন্তানের হাতে বাইক নয়,আলহাজ্ব মশিউর রহমান চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: সরোয়ার হোসেন দর্শনা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: শরীফ উদ্দীন দর্শনা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা:নাহারুল ইসলাম মাস্টার চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: মোস্তাক আহমেদ চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা:মোঃ হিরন বিশ্বাস চুয়াডাঙ্গা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা: মাহমুদ হাসান খান বাবু পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা:আশরাফুল হক বিপ্লব

দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্ব চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

  • প্রকাশের সময় : ৩০ মিনিট আগে
  • ৪ পড়া হয়েছে

শিমুল রেজা
দর্শনায় পবিত্র ঈদুল আজহার নামাজের পর অলি-গলিতে শুরু হয় পশু কোরবানি। পশু জবাই ও মাংস কাটার পর দর্শনা পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নিজ উদ্যোগে এবং দিকনির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে দর্শনা পৌরসভার নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে পশু কোরবানির পরপরই দর্শনা পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে শুরু হয় বর্জ্য অপসারণ। সকাল সাড়ে ১১টার দিকে দর্শনার বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায়,পিকআপভ্যান মাইকিং করে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন।

সরেজমিনে দেখা গেছে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে নিয়মিত নেতা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী মাঠে নামানো হয়েছে। সকাল থেকেই পশুর বর্জ্য পরিষ্কারের কাজ শুরু হয়। পরে কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শনার বিভিন্ন এলাকা থেকে পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম জোরদার করা হয়।

পরিচ্ছন্নতা কর্মীরা মাইকিং করে প্রচার করছে বিভিন্ন মোড় ও সড়কে ছড়িয়ে থাকা বর্জ্য দ্রুত পিকআপভ্যান তুলে অপসারণ করছেন। শুধু বর্জ্য অপসারণই নয়, প্রতিটি স্থান পানি ও ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে জীবাণুমুক্তও করা হচ্ছে, যাতে দুর্গন্ধ ও জীবাণুর বিস্তার রোধ করা যায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, আগের বছরের তুলনায় এবার অনেক দ্রুতগতিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে দর্শনা পৌরবাসীর ভোগান্তিও তুলনামূলক কম হচ্ছে।

এদিকে বি.কম(অনার্স), এম.কম(হিসাব বিজ্ঞান)ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক প্রভাষক, মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান দর্শনা পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে এবং পরিচ্ছন্নতা কর্মীদের কাজে সহযোগিতা করতে হবে। দর্শনা পরিষ্কার রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্ব চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্ব চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

প্রকাশের সময় : ৩০ মিনিট আগে