, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা ১৩ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু,৩০ হাজার ৮৪২ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ দামুড়হুদার ডুগডুগী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে অর্থদণ্ড চুয়াডাঙ্গায় সালিশ শুরুর আগেই পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১ চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে কৃষকের স্বপ্নের ইরি-বোরো ধান পানিতে চোখের সামনে ভাসছে চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার দর্শনা থানা পুলিশের হাতে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবননগরে বিএনপি নেতা ময়েন চেয়ারম্যানের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক” মামলার প্রতিবাদ ও জামিন পাওয়ায় গণসংবর্ধনা চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের তথ্য হালনাগাদে উদ্যোগ; নীতিগত সমন্বয়ের স্বার্থে তা প্রত্যাহার

১৩ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু,৩০ হাজার ৮৪২ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬ পড়া হয়েছে

শিমুল রেজা,
চুয়াডাঙ্গা জেলায় ১৩ মে ৩০ বৈশাখ‌ থেকে আম সংগ্রহ শুরু হবে। রবিবার (১০মে) বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আম সংগ্রহের সময়কাল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় জেলা প্রশাসন, কৃষি কর্মকর্তা ও আম বাগান মালিক এবং আম ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার সহ আম ব্যবসায়ীগণ, জেলা কৃষি বিপণনের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গা জেলার ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮৪২ মেট্রিকটন। ১৩ মে ৩০ বৈশাখ থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের, ২০ মে ৬ জ্যৈষ্ঠ থেকে হিমসাগর, ২৫ মে ১১ জ্যৈষ্ঠ থেকে ল্যাংড়া, ৫ জুন ২২ জ্যৈষ্ঠ আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন ১ আষাঢ় থেকে ফজলী জাতের , ২০ জুন হাঁড়িভাঙ্গা, ব্যানানা ২২ জুন ৬ আষাঢ়, আশ্বিনা (বারি আম-৪) ৩০ জুন ১৬ আষাঢ়, কার্টিমন ৫ জুলাই ২১ আষাঢ় ও গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ শুরু হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার ও চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার যৌথভাবে জানান, কোন অবস্থাতেই বানিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া যাবেনা এছাড়া আম পাকানো ও সংরক্ষণের জন্য কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবেনা। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলা ব্যাপী আম সংগ্রহের যে সূচিটি দেয়া হয়েছে তার বাইরে কেউ অপরিপক্ষ আম পাড়তে পারবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটান তবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

১৩ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু,৩০ হাজার ৮৪২ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রকাশের সময় : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬