, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা ১৩ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু,৩০ হাজার ৮৪২ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ দামুড়হুদার ডুগডুগী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে অর্থদণ্ড চুয়াডাঙ্গায় সালিশ শুরুর আগেই পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১ চুয়াডাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে কৃষকের স্বপ্নের ইরি-বোরো ধান পানিতে চোখের সামনে ভাসছে চুয়াডাঙ্গায় জন্ম সনদ জালিয়াতি প্রস্তুতকারী প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাসহ ২ জন গ্রেফতার দর্শনা থানা পুলিশের হাতে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবননগরে বিএনপি নেতা ময়েন চেয়ারম্যানের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক” মামলার প্রতিবাদ ও জামিন পাওয়ায় গণসংবর্ধনা চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের তথ্য হালনাগাদে উদ্যোগ; নীতিগত সমন্বয়ের স্বার্থে তা প্রত্যাহার

দামুড়হুদায় বারি রসুন-৩ চাষে গুরুত্ব দিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৪ পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বারি রসুন-৩ জাতের চাষাবাদকে গুরুত্ব দিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় জয়রামপুর শেখপাড়ায় কৃষক রুহুল আমীনের আম বাগানে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার মসলার বাজার থাকলেও প্রতি বছর প্রায় ৯০০ কোটি টাকার মসলা আমদানি করতে হয়। তিনি কৃষকদের বারি রসুন-৩ জাতসহ বিভিন্ন উন্নত জাতের মসলা চাষে উদ্বুদ্ধ করে বলেন, বাড়ির আশপাশের পতিত জমি ব্যবহার করে রসুন চাষ করলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমানো সম্ভব। তিনি আরও বলেন,
মোট ১০৯ প্রকার মশলা হয়, এর মধ্যে ৫০ প্রকার মশলা আমাদের দেশে চলে, এর মধ্যে ১৭টি মশলার চাষ আমাদের দেশে হয়। কিন্তু বেশি চাহিদা ৫টি মশলার। তিনি আরও জানান, দেশে পেঁয়াজ উৎপাদন বাড়াতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে এবং আগামীতে ৪৪ হাজার ৫০০ জন কৃষককে পেঁয়াজ চাষে বীজ ও সারসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। যাতে আমাদের পেয়াজ আমদানি করতে না হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি উপসহকারী সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। মাঠ দিবসে বারি রসুন-৩ জাতের চাষাবাদ পদ্ধতি, অধিক ফলন নিশ্চিত করার কৌশল এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের হাতে-কলমে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং উন্নত জাতের মসলা চাষে আগ্রহী করে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়। উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা

দামুড়হুদায় বারি রসুন-৩ চাষে গুরুত্ব দিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬