, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি! দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ১৬ জনের মরদেহ উদ্ধার, ১০ জনের পরিচয় শনাক্ত: ঝিনাইদহের শৈলকুপা এক পরিবারের স্ত্রী সন্তান সহ ৪ জনের মরদেহ উদ্ধার দামুড়হুদার শিবনগরে আলোচিত গাছ চুরির মামলায় বাগান মালিককে প্রাণনাশের হুমকি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনায় আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা বাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: রাব্বিক হাসান চুয়াডাঙ্গা বাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: মোস্তাক আহমেদ দর্শনা পৌর বিএনপি নেতার উদ্যোগে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ  দর্শনা পৌর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা: মোঃ হাবিবুর রহমান বুলেট চুয়াডাঙ্গা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা: মাহমুদ হাসান খান বাবু

দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ৮ পড়া হয়েছে

শিমুল রেজা

দর্শনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সকাল থেকেই দিনটি ঘিরে বিভিন্ন সামাজিক সংগঠন, পৌর বিএনপি’র রাজনৈতিক সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে দর্শনা পৌর এলাকার কেরু এ্যান্ড কোম্পানির অভ্যন্তরে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও ঐতিহ্যবাহী মেমনগর বিডি হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান, এছাড়াও উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, দর্শনা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান লিঙ্কন, দর্শনা পৌর ছাত্রদল নেতা আব্দুর রহিম মুন্না, আঃ রাজ্জাক শাহীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, হাজী মোখলেছুর রহমান, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, বিএনপি নেতা আজিজুল ইসলাম, আব্দুল কাদের, তোফাজ্জল ইসলাম তুফোন, আজিজুল হক প্রমুখ।

এরপর সকাল ১০টায় স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে দর্শনা শহরে একটি বিশাল ও বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিল শেষে দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য আলহাজ্ব মশিউর রহমান বলেন, আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একইসঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি!

দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে