
শিমুল রেজাঃ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য,দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে এসেছে আনন্দময় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে দর্শনা পৌর বাসী সহ- দেশের সর্বস্তরের জনগণকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মশিউর রহমান। এক শুভেচ্ছা বার্তায়, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সমন্বয়ক ও মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান বলেন, ঈদের খুশি আপনাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই কমানা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়।

ঈদ বয়ে আনুক আপনাদের সবার জীবনে একরাশ অনাবিল আনন্দ। মুছে যাক সকলের দুঃখ ব্যথা৷ সবার জীবন ভরে উঠুক নির্মল আনন্দে। পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুন ভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিনই যেন হয় ঈদের দিনের মত আনন্দময়। সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম! সকল ভেদাভেদ ভুলে গিয়ে, এই ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলি সকলের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
অগ্রিম “ঈদ মোবারক



















