, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের শেখানো হচ্ছে টাইলস ফিটিংসের কাজ

  • প্রকাশের সময় : ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে টাইলস ফিটিংস কাজ শেখানো হচ্ছে। কারাগারের নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে, বন্দিদের কল্যাণ, সংশোধন ও পুনর্বাসনের লক্ষ্যে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের আওতায় ইতোমধ্যে বন্দিরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করেছে। এর অংশ হিসেবে কারাগারের ৩টি পানির হাউজে টাইলস বসানোর কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) সামিউল আজম এবং জেলার ফখর উদ্দিনসহ চুয়াডাঙ্গা জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলার ফখর উদ্দিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে বন্দিরা একটি পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। যা তাদের ভবিষ্যৎ জীবনে পুনর্বাসন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের শেখানো হচ্ছে টাইলস ফিটিংসের কাজ

প্রকাশের সময় : ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫