, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, অনিয়মের তথ্য পেলো দুদক

  • প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪ পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, দামুড়হুদা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে খাবারের মান ও ভুয়া অপারেশন রেকর্ডের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।

দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ অভিযানে নেতৃত্ব দেন। এসময় অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদ তার সঙ্গে ছিলেন। অভিযানকালে হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়।

সেখানে দেখা গেছে, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া হাসপাতালের অপারেশন রেকর্ডে এমন কিছু অপারেশন দেখানো হয়েছে যা বাস্তবে হয়নি।উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।খাবার সরবরাহে অনিয়ম ও ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও কিছু অভিযোগ যাচাইবাছাই চলছে। ৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ এর আগে ১০ সেপ্টেম্বর দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি নিয়ে ‘৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে ওঠে আসা অনিয়ম নিয়ে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি, কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে

জনপ্রিয়

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, অনিয়মের তথ্য পেলো দুদক

প্রকাশের সময় : ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫