, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া চুয়াডাঙ্গায় রেললাইনের ৬ ইঞ্চি ভাঙ্গা অংশ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন বড় দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় পুকুর থেকে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার কুড়ুলগাছি প্রকাশ্যে প্রবাসীর কাছ থেকে টাকা ছিনতাই, পরিকল্পনাকারী দুইজন গ্রেপ্তার চুয়াডাঙ্গায় যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ ২টি আসন হাতছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে রুহুল আমিন  চুয়াডাঙ্গা -১ আসনে দাঁড়িপাল্লা অ্যাড.মাসুদ পারভেজ রাসেলের বিজয়  চুয়াডাঙ্গায় বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে জামায়াত নেতা আটক চুয়াডাঙ্গার দুইটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

দর্শনা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

  • প্রকাশের সময় : ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
  • ২৬২ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।

হস্তান্তর হওয়া ২২ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাগেরহাট, নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।

জানা যায়, জীবিকার সন্ধানে তারা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করতেন। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদের সাজা ভোগের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, সঠিক ঠিকানা যাচাইয়ের পর তাদের গ্রহণ করা হয়েছে এবং পরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

জনপ্রিয়

জীবননগরে রমজানের দ্বিতীয়দিনেই কাঁচাবাজারে অস্বস্তি বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ, শশা ও লেবুর দাম আকাশ ছোঁয়া

দর্শনা সীমান্ত দিয়ে আরও ২২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

প্রকাশের সময় : ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫