, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

দর্শনা থেকে কুড়ুলগাছি’র এতিম শিশুর পাখিভ্যান চুরি

  • প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০১ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা রেল বাজারের দর্শনা জনতা ব্যাংকের সামনে থেকে যাত্রী সেজে এক এতিম শিশুর পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ৪ সদস্যের ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেল বাজারের দর্শনা জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা গেছে, দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের মৃত আরাফাত মোল্লার ছেলে আকাশ (১৩) সদাবরি গ্রাম থেকে একজন যাত্রী নিয়ে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়। পথে মধ্যে দর্শনা পুরাতন বাজার থেকে আরেক যাত্রী পাখিভ্যানে ওঠে। ওই দুই যাত্রী দর্শনা রেল বাজারের দর্শনা জনতা ব্যাংকের সামনে নেমে যায়।

পরে এতিম শিশু আকাশকে বলে, আমি একটা জিনিস কিনে দেব, তুমি নিয়ে আসবে। আকাশ সহজ-সরল মনে জনতা ব্যাংকের সামনে পাখিভ্যান রেখে রেল বাজার বটতলায় যায়। কিছুক্ষণ পরে আকাশ এসে দেখে, পাখিভ্যান নেই। একমাত্র উপার্জনের পাখিভ্যান হারিয়ে কিছুতেই কান্না থামছে না আকাশের। এ পাখিভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আকাশ।

এতিম শিশু আকাশ কোনো উপায় না পেয়ে দর্শনা পুলিশকে খবর দেয়। দর্শনা থানা পুলিশ সাথে সাথে এতিম শিশু আকাশকে নিয়ে পুলিশের গাড়িতে করে খুঁজতে থাকে। তবে পুলিশ সিসি ক্যামেরা দেখে চোরটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে তালা ভেঙে, দরজার গ্রিল ও টিন কেটে চুরি এবং দোকানেও একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এছাড়া বাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে পাখিভ্যান, ইজিবাইক, সাইকেল ও মোটরসাইকেলসহ নানা ধরনের মালামাল চুরি হচ্ছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয়রা প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, চুরির ঘটনা শুনেছি, তখন আমি মিটিংয়ে ছিলাম। তবে আমি সাথে সাথে আমার অফিসার ও ফোর্স পাঠিয়ে বিষয়টি দেখতে বলেছি

জনপ্রিয়

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

দর্শনা থেকে কুড়ুলগাছি’র এতিম শিশুর পাখিভ্যান চুরি

প্রকাশের সময় : ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫