, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা দামুড়হুদায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিলেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলির, শেষ দিন বিএনপি কার্যালয়ে উপচে পড়া ভিড় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৪ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

জীবননগর চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ পড়া হয়েছে
জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু’জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় তার জীবননগরের গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।
এ ঘটনার পর জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার সময় জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।
পরে হাসিব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ ছায়ার হোসেনের হেফাজতে থাকা ২টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ও ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

দর্শনায় ১০ টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জীবননগর চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫