, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’ চুয়াডাঙ্গা সহ-১১ জেলায় নতুন ডিসি চুয়াডাঙ্গায় এক নারীর সহযোগিতায় আরেক নারীকে দলবদ্ধ ধর্ষণ চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি বাগানের গাছ কেটে লুটপাট,সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গায় আ’লীগ কার্যালয়কে অবমুক্ত ঘোষণা, পতাকা উত্তোলন: ছড়িয়েছে ভিডিও চুয়াডাঙ্গায় জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি! দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : এই মাত্র
  • ৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৭৬ বোতল‌ নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আটক দুজন হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

ডিবি জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সামনে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। এসময় গাড়ি থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল।

যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক

প্রকাশের সময় : এই মাত্র