
চুয়াডাঙ্গায় দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ যৌথ স্বাক্ষরে দুইজনকে বহিষ্কার করেন।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দলের দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জানান, কিছু নেতার কারণে চুয়াডাঙ্গায় বিএনপির এই দুরবস্থা তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন হারাতে হতো না। সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপির বাজে সময় পার করতে হচ্ছে। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সব কমিটিতে গ্রুপিং দৃশ্যমান। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দলের শৃঙ্খলা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। স্বজন প্রীতি বাদ দিতে হবে। জেলা বিএনপির বড় দুর্বলতা হল বহিষ্কার করা নেতাদের আবার ফিরিয়ে আনা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন জানান, যারাই দলের বাইরে গিয়ে অপকর্মের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এতে দলের শৃঙ্খলা ফিরবে। আমরা ভালোর সঙ্গে সর্বদা আছি থাকব। অল্প সময়ে আগের অবস্থায় ফিরতে পারবো




















