, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’ চুয়াডাঙ্গা সহ-১১ জেলায় নতুন ডিসি চুয়াডাঙ্গায় এক নারীর সহযোগিতায় আরেক নারীকে দলবদ্ধ ধর্ষণ চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়:আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি বাগানের গাছ কেটে লুটপাট,সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন চুয়াডাঙ্গায় আ’লীগ কার্যালয়কে অবমুক্ত ঘোষণা, পতাকা উত্তোলন: ছড়িয়েছে ভিডিও চুয়াডাঙ্গায় জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি! দর্শনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ১৬ জনের মরদেহ উদ্ধার, ১০ জনের পরিচয় শনাক্ত: ঝিনাইদহের শৈলকুপা এক পরিবারের স্ত্রী সন্তান সহ ৪ জনের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’

  • প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩২ পড়া হয়েছে
শিমুল রেজা
চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে মোটরসাইকেলে তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
তিনি আরও জানান, ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড দেখিয়ে মোটরসাইকেলে তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা হবে না। কোনো পাম্প কর্মচারী অনিয়ম বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার দায়ভার সংশ্লিষ্ট পাম্প মালিকদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা সরবরাহ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান বলেন, ‘আগামীকাল ৩০ মার্চ থেকে জেলায় রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় তেল পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপচে পড়া ভিড়, একবারে কেনা যাবে যত টাকার তেল

চুয়াডাঙ্গায় তেল কিনতে লাগবে ‘ফুয়েল কার্ড’

প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬