, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইন-শৃক্স্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য পদপ্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মোল্লা মো. ফারুক এহসান এবং চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) , মো. রুহুল আমিন (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন) ও মো. আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। আমরা মডেল নির্বাচন করতে চায়। দেশের জন্য, জাতির জন্য ও বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচন। সরকারি দায়িত্ব যারা পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সঠিকভাবে শেষ করতে পারবো। এ বিষয়ে সকলের সগহযোগিতা কামনা করছি।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫