, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

দর্শনা সীমান্তে ২১ স্বর্ণের বারসহ আটক যুবক

  • প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
  • ১১৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে আড়াই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ স্বর্ণের বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ সময় আবদিন মিয়া নামে এক পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়ন। এর আগে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরচন্দ্রপুর এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। আটক আবদিন মিয়া (৩৫) জীবননগর থানার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান হতে পারে বলে জানা যায়। এর ভিত্তিতে দুপুরে ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত এলাকায় ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে অবস্থান নেয় একটি দল। এ সময় একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবি তাদের থামার সঙ্কেত দেয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান। অন্যজন মোটরসাইকেল থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন। পরে বিজিবি সদস্যরা পুকুর থেকে তাকে আটক করে।

আটকের সময় আবদিন মিয়া পুকুরে একটি প্যাকেট ছুঁড়ে ফেললেও পরে তার দেহ তল্লাশি করে আরো একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। দুটি প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ‘২১টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। ঘটনায় নায়েক জাহাঙ্গীর আলম দর্শনা থানায় মামলা করেছেন। আসামিকে দর্শনা থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।’

জনপ্রিয়

দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি

দর্শনা সীমান্তে ২১ স্বর্ণের বারসহ আটক যুবক

প্রকাশের সময় : ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫