, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

জীবননগরে মাদকবিরোধী অভিযান, ৯০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
  • ৪১৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

গ্রেফতারকৃতরা হলেন—জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সরদার পাড়ার সুবল কুমার বিশ্বাসের মেয়ে দিপালী বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের মৃত তাপস কুমারের স্ত্রী বুলবুলি রানী (৪০)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরদার পাড়ায় অভিযান চালায়।

অভিযানে বুলবুলি রানীর বসতঘর থেকে ৫০ লিটার এবং দিপালী বিশ্বাসের নিজ ঘর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার পর পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জীবননগরে মাদকবিরোধী অভিযান, ৯০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার

প্রকাশের সময় : ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫