, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গায় হিজড়া জনগোষ্ঠীর জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
  • ৩১৫ পড়া হয়েছে

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ১২ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “সেলাই প্রশিক্ষণ ২০২৫” শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আত্মনির্ভরশীল জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।

প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর মোট ১৫ জন সদস্য অংশগ্রহণ করছেন। সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি সহজতর হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় হিজড়া জনগোষ্ঠীর জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের সময় : ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫