, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা দর্শনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫
  • ৩১৩ পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (৩ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এবং তরুণ প্রজন্মের চিন্তা ও অংশগ্রহণে আয়োজিত “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩,০০০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চারা বিতরণকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশবান্ধব জীবনচর্চা গ্রহণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময় : ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ আগস্ট ২০২৫