, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি দামুড়হুদায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ যুবক আটক দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপিত চুয়াডাঙ্গাসহ ৭ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৬ চুয়াডাঙ্গায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮টি ভারতীয় রূপার বারসহ নারী চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; গ্রেপ্তার ৩ চুয়াডাঙ্গায় ছুরি-দা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, কারিগরে মুখে সাময়িক হাসি

মেহেরপুরে সেনাসদস্য পরিচয় বিয়ে ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৪৬৪ পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের এনামুল বাজার পাড়ায় সেনাসদস্য পরিচয়ে প্রতারণামূলক বিয়ে ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওয়াহিদুজ্জামান হিমেল (২৭) নামের এক প্রতারককে আটকে রাখার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তাকে আটক করে স্থানীয়রা ও ওই মেয়ের পরিবারের লোকজন। সাবেক সেনা সদস্য হিমেল উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের পূর্ব পাড়ার মকবুল হোসেনের ছেলে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার জানান, প্রতারণা মূলক ভাবে একাধিক বিয়ে করার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন হিমেল। পরে তিনি মানুষকে চাকরি দেওয়াসহ নানান প্রলোভনে প্রতারণা শুরু করেন। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। প্রতারণামূলক ভাবে মিথ্যা পরিচয় দিয়ে কাজিপুর গ্রামের এনামুল বাজারপাড়ায় একটি মেয়েকে বিয়ে করেন। পরে তার প্রতারণার বিষয়টি জানাজানি হলে ওই মেয়ের পরিবার ও স্থানীয় লোকজন তাকে আটকে রাখে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।
এ সংবাদ লিখা পর্যন্ত সাবেক ওই সেনা সদস্যকে আটক রেখেছে স্থানীয়রা।

জনপ্রিয়

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি

মেহেরপুরে সেনাসদস্য পরিচয় বিয়ে ও কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫