, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এখন সরকারের কাছে পৌঁছানো যায়, আগে সম্ভব ছিল না: বিজিএমইএ সভাপতি চুয়াডাঙ্গায় ট্রাক্টর মোটরসাইকেলের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে আরোহী নিহত চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ ইবি শিক্ষিকা হত্যার আসামি দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা কুষ্টিয়ায় হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে ভিড়,জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ, কোন গাড়ি পাবে কত লিটার

চুয়াডাঙ্গায় ট্রাক্টর মোটরসাইকেলের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে আরোহী নিহত

  • প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে
  • ৬ পড়া হয়েছে

শিমুল রেজা
চুয়াডাঙ্গার জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। রবিবার সন্ধ্যায় জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কের শিয়ালমারী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তারই দুই বন্ধু একই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফারুক ও আশাদুল ইসলামের ছেলে সোহেল। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সন্তোষপুরে বন্ধুদের সাথে ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আরিফুলসহ ৩ জন। পথিমধ্যে শিয়ালমারী পশুহাট এলাকায় পৌঁছালে একই দিকে যাওয়া কেরুর একটি ট্রাক্টরকে (চুয়াডাঙ্গা-ই-০৬-০০১৫) ওভারটেক করতে গেলে সামনে থেকে অপর একটি গাড়ি আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের নিচে পড়ে যেয়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। এসময় আরিফুলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আরিফুল ইসলাম সৌদি আরবে থাকতেন। বিদেশ থেকে আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন।

এদিকে অপর একটি সড়ক দুর্ঘটনায় জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের আমির হোসেনের ছেলে মানিক (৪০) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে ধাক্কা মেরে গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রঘুনন্দনপুর জোড়া ব্রিজের কাছে এই দু্‌র্ঘটনা ঘটে৷ তাকেও যশোরে রেফার্ড করা হয়েছে।

উল্লেখ্য, কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরগুলো সড়কে একাধিক ট্রলি নিয়ে চলাচল করে। গাড়িগুলোতে ব্যাকলাইট না থাকায় রাতের বেলায় এ সমস্ত গাড়িগুলোর জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে

জনপ্রিয়

এখন সরকারের কাছে পৌঁছানো যায়, আগে সম্ভব ছিল না: বিজিএমইএ সভাপতি

চুয়াডাঙ্গায় ট্রাক্টর মোটরসাইকেলের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে আরোহী নিহত

প্রকাশের সময় : ৬ ঘন্টা আগে