, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু

  • প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৩৮ পড়া হয়েছে

শিমুল রেজা

দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোট শলুয়ায় স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় তাঁকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন।

রোববার (১১ জানুয়ারি) রাত ৮ টার দিকে কুমিল্লা পাড়ায় অবস্থিত বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা টানা ১৭ বছর সংগ্রাম করেছি। সুষ্ঠু নির্বাচন মানে- আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। তিনি বলেন, প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং বিএনপিও ধানের শীষের পক্ষে মাঠে রয়েছে। দিনশেষে জনগণই ঠিক করবে কারা দেশ চালাবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আসন্ন নির্বাচনে ব্যালট পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এবার দুটি ব্যালট থাকবে একটি মার্কার ব্যালট এবং আরেকটি ‘হ্যাঁ–না’ অর্থাৎ গণভোট। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেব।

তার ভাষায়, ‘হ্যাঁ’ মানেই সংস্কারের পক্ষে ভোট- প্রতি ৫ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, রাতের আঁধারে যেন ভোট না হয়।

নির্বাচনী আচরণবিধির কথা তুলে ধরে তিনি বলেন, এখন পথসভা, মাইকিং ও মিছিলের সুযোগ নেই। দলীয় কার্যালয়ে বৈঠক, উঠান বৈঠক ও বাজারে জনসংযোগই এখন প্রচারণার প্রধান মাধ্যম। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি তিতুদহ ইউনিয়নে এসেছেন বলে জানান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চুয়াডাঙ্গা সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে তিনি দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইনশাআল্লাহ তিনি চুয়াডাঙ্গাতেও আসবেন। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি গ্রহণ করেছেন। জনসংযোগে উপস্থিত স্থানীয় ভোটাররা বলেন, এই প্রথম কোনো বড় রাজনৈতিক নেতা তাদের পাড়ায় এসে সরাসরি কথা বলেছেন। এতে তারা উৎসাহিত হয়েছেন।

আয়োজিত জনসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দেশ গড়ার পরিকল্পনা ১৭ বছর সংগ্রাম করেছি : মাহমুদ হাসান খান বাবু

প্রকাশের সময় : ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬