, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

চুয়াডাঙ্গায় অনুমোদনবিহীন জৈব সার বিক্রির কারখানায় অভিযান প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় প্রকাশ্যে আইন অমান্য করে লাইসেন্স ছাড়াই জৈবসার উৎপাদন করছিল মর্ডান এগ্রো নামে একটি প্রতিষ্ঠান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে গোপন অভিযান চালিয়ে সেই অনিয়মের সত্যতা পায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল, সদর থানা পুলিশের ওসি খালেদুর রহমান এবং পুলিশের একটি ইউনিট। অভিযানকারী কর্মকর্তা জানান মর্ডান এগ্রো কোনো ধরনের অনুমোদন ছাড়াই জৈবসার উৎপাদন করে বাজারজাত করছিল। যা কৃষি আইন ও সার ব্যবস্থাপনা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আদালত মালিক আরিফ হোসেনকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা অবস্থায় থাকবে বলে নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গায় অনুমোদনবিহীন জৈব সার বিক্রির কারখানায় অভিযান প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫