, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: শাপলা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৬৭ পড়া হয়েছে

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় একটি তদারকি অভিযান পরিচালিত হয়। বুধবার ২৯ অক্টোবর সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে বীজ, কীটনাশক, বেকারী ও মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে ও উৎপাদনের তারিখবিহীন বেকারী পণ্য উৎপাদন ও সংরক্ষণ, এবং অনুমোদন ছাড়াই বিএসটিআই চিহ্ন ব্যবহারের অপরাধে মো. আবুল বাশার পরিচালিত শাপলা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ এবং বীজ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গার বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: শাপলা ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫