, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা

  • প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

অবৈধভাবে সার বিক্রি ও খাবার খোলা রেখে বিক্রি করায় চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ বাজারের ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জ ও আমিরপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ, ওষুধ ও কয়েকটি হোটেল তদারকি করা হয়।

এ সময় খাবার খোলা রাখার কারণে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি করায় মেসার্স মোস্তফা ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ৫ ব্যবসায়ীর কাছ থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, এ সময় বাজারের অন্যান্য দোকানীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ওষধ/বীজ/সার বিক্রয় না করতে নির্দেশ দেওয়া হয়।‌ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

চুয়াডাঙ্গায় পাঁচ ব্যবসায়ীকে ৬৬ হাজার জরিমানা

প্রকাশের সময় : ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫