, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টাকে ১ লাখ টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৭ দিন পর হস্তান্তর

  • প্রকাশের সময় : ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩৫৫ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর (২৮) মরদেহ ৭ দিন পর বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্টের উপস্থিতিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, “লাশটি যথাযথ প্রক্রিয়া মেনে নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে কৃষক ইবরাহিম বাবু স্থানীয় সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন। তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

দর্শনা থানার নতুন ওসি অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের যোগদান

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৭ দিন পর হস্তান্তর

প্রকাশের সময় : ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫