, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শহীদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও কবর জিয়ারত

  • প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১১৩ পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শহীদ মুহাম্মদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।

২০১৩ সালের ১০ অক্টোবর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা শাখা। মিছিলটি দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হঠাৎ পেছন থেকে গুলি বর্ষণ শুরু করেন। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মুহা. রফিকুল ইসলাম।

তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের একজন মেধাবী ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের একজন নিবেদিতপ্রাণ সাথী ছিলেন। তার পিতা মো: দেলোয়ার হোসেন ও মাতা রহিমা খাতুনের দুই সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

শাহাদাতের ১২ বছর পূর্তিতে আজ বাদ জুমা বোয়ালিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া কবরস্থানে শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন ছাত্রশিবিরের জেলা ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াহ সম্পাদক পারভেজ আলমসহ আরও অনেকে। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। পরে শহীদ রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবির নেতৃবৃন্দ।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

শহীদ রফিকুল ইসলামের ১২তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল ও কবর জিয়ারত

প্রকাশের সময় : ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫