, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় রুমে ঘুমাতে গিয়ে সাড়া নেই, পরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দামুড়হুদায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, স্ত্রী পলাতক চুয়াডাঙ্গার জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি’য় উৎপাদিত দেশে অ্যালকোহলে লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের সিদ্ধান্ত চুয়াডাঙ্গায় জেলা কারাগার পরিদর্শন করলেন প্রশাসক চুয়াডাঙ্গায় যুব সবুজ উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার সব খাল খননে উদ্যোগ, উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে পারবেন সবাই

ডাকসুতে শিবিরের জয়লাভ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত ও দোয়া মাহফিল করলো ইসলামী ছাত্রশিবির

  • প্রকাশের সময় : ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬১ পড়া হয়েছে

ডাকসুতে জয়লাভের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় জুলাই অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করে। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দুই দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি সংগঠনের সকল জনশক্তিকে বিজয় উপলক্ষে আনন্দ-উল্লাস পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নৈশ ইবাদতে আত্মনিয়োগ এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান।

এই নির্দেশনার আলোকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবির ১১ সেপ্টেম্বর রাতে দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে নৈশ ইবাদতের আয়োজন করে। পরদিন সকালে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কবর জিয়ারতের পর উপস্থিত নেতৃবৃন্দ শহীদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অর্থ ও প্রচার সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা দাওয়াহ সম্পাদক পারভেজ আলম, সদর থানা সভাপতি নাসিম উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। এছাড়াও শহীদ শাহরিয়ার শুভর গর্বিত পিতা আবু সাঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ২১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ডাকসুতে শিবিরের জয়লাভ কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে চুয়াডাঙ্গায় শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত ও দোয়া মাহফিল করলো ইসলামী ছাত্রশিবির

প্রকাশের সময় : ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫