, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় শহীদ ওয়াশিম আকরাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৭ পড়া হয়েছে

আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে শহীদ ওয়াশিম আকরাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বেলগাছি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ। তিনি বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলা কিংবা শরীরচর্চার কোনো বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে বের হয়ে খেলার মাঠে আসতে হবে। আমার বিএনপি দল সবসময় সুস্থ সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোমিন মালিথা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং সাবেক সভাপতি ঝন্টু মালিথা।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

আলমডাঙ্গায় শহীদ ওয়াশিম আকরাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫