শিমুল রেজা,
দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাজার পাড়ায় মায়ের ওপর অভিমান করে বেলায়েত হোসেন নামে এক ব্যবসায়ী নিজ দোকানের ফ্যানের সাথে কাপড়ের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক রাত ৯ টার দিকে। ব্যবসায়ী বেলায়েত হোসেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাজার পাড়ার মৃত নাছির উল্লাহ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন তার মা সাথে ঝগড়া করে অভিমান করে এ আত্মহত্যা করে।শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নিহত বেলায়েত হোসেন দোকানে এসে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে সারা শব্দ না পেয়ে দোকানের ঝাপ উঠালে বেলায়েত হোসেনকে ফ্যানের সাথে মৃত অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে মৃতদেহেরসুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মরগা পাঠানো হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন,বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে ঝগড়া করার পর অভিমান করে বেলায়েত হোসেন আত্মহত্যা করতে পারে। তবে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের।মর্গে পাঠিয়েছি। আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া দিন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।