, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

হাসাদাহ-সন্তোষপুর সড়কে স্পিড ব্রেকারের দাবিতে সড়কে শিক্ষার্থী-গ্রামবাসীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৩৭ পড়া হয়েছে

হাসাদাহ- সন্তোষপুর সড়কে অনাকাঙ্খিত মৃত্যু রোধে জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাঁটাপোল বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে শিক্ষার্থী ও সাধারণ জনগনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জীবননগর উপজেলা কাঁটাপোল বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সড়কের পাশে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেয় জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের কাঁটাপোল গ্রামের শিক্ষার্থী ও সাধারণ গ্রামবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি গুরুত্বপূর্ন সড়কটিতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও অনাকাঙ্খিত মৃত্যু রোধে অনতিবিলম্বে সড়কের বেশী ঝুর্কিপূর্ণ এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে একটি স্পীড ব্রেকার নির্মাণ করতে হবে।

এর আগে গত সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে একটি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা (৬) নামের শিশু শ্রেণীতে পড়া স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। সে স্থানীয় কাঁটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাঁটাপোল ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াদুদ, কাঁটাপোল গ্রামের মেম্বার আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম, কাঁটাপোল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, নতুন চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান মন্টু, সহ স্থানীয় গ্রামবাসী

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

হাসাদাহ-সন্তোষপুর সড়কে স্পিড ব্রেকারের দাবিতে সড়কে শিক্ষার্থী-গ্রামবাসীদের মানববন্ধন

প্রকাশের সময় : ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫