শিমুল রেজা
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহারের সাথে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (৫ এপ্রিল) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই। সভায় জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার , তিনি বক্তব্যে বলেন, আমাদের জ্বালানী তেল তেমন সংকট নেই। যারা জ্বালানী তেল মজুত করবে। সেই সকল মজুতধারীর বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো। চুয়াডাঙ্গাতে তেল পাম্প গুলোতে যেহেতু দীর্ঘ লাইন, কৃষকদের যাতে তেল নিতে সমস্যা না হয় সে জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে জেলার সকল এজেন্সি পয়েন্টে তেল সরবরাহ করা হবে যাতে কৃষকরা সেখান থেকে তেল নিতে পারেন। চুয়াডাঙ্গা রেলওয়ে ওভার পাস নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু করা হবে। মন্ত্রণালয় থেকে টাকা আসলেই আমরা কাজ শুরু করতে পারব।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং সুশাসন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—তাই উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের গতি বাড়াবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সমন্বয় জোরদার হলে জনগণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় জনগণের ভোগান্তি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
পরিচিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারন সম্পাদক শাহ আলম সনি, চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিথা, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এফ এ আলমগীর, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সামসুজ্জোহা পলাশ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, দৈনিক সারেজমিন বার্তা ও লাখো কন্ঠ জেলা প্রতিনিধি শিমুল রেজা ,দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক -সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ