, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

মহেশপুর সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ সৌরভ বিশ্বাস (২৫) ও রনজিৎ বিশ্বাস নামের দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কালিগঞ্জ জীবননগর মহাসড়কের কাকিলা দাড়ি নামক স্থানে হাজী ডিলাক্স এক্সপ্রেস পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

শনিবার রাত ৯টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

আটক সৌরভ বিশ্বাস উপজেলার খদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে ও রনজিৎ বিশ্বাস জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে।

কর্নেল রফিকুল আলম জানান, হাজী ডিলাক্স পরিবহণের একটি বাসে দুইজন যাত্রী স্বর্ণের বার বহন করার গোপন সংবাদ পায় বিজিবি। পরে উপজেলার কাকিলা দাড়ি নামক স্থানে অবস্থান নিয়ে ওই পরিবহণের একটি বাসে অভিযান চালিয়ে সৌরভ ও রনজিৎ নামের দুইজনকে আটক করে বিজিবির একটি টহল দল। এ সময় সৌরভের দেহ তল্লাশি করে ৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন দুই কেজি ৩৩১.৭৯ গ্রাম। জব্দ করা স্বর্ণের সিজার মূল্য তিন কোটি ৬৯ লাক্ষ ৪৪ হাজার ৭৭৬ টাকা।

তিনি আরো বলেন, ‘জব্দ করা স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে। স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসের জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

মহেশপুর সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫