, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

মহেশপুর সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : ১১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে ৩টি স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরের দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামের আকাম উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার ভারতে পাচার করার উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছে এক ব্যক্তি। এমন খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরের দিকে পুলিয়ানপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/১০৫ আর হতে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মিলের সামনের পাকা রাস্তা থেকে আমিরুলকে ৩টি স্বর্ণের বারসহ আটক করে। জব্দকৃত স্বর্ণের ওজন ৩৪৯.৮০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক আমিরুলকে মহেশপুর থানায় সোপর্দ এবং জব্দ করা স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

মহেশপুর সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশের সময় : ১১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫