, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার; অনুপ্রশের অভিযোগে আটক ৩

  • প্রকাশের সময় : ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১১০ পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ নতুনপাড়া বিওপির একটি টহল দল নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। নায়েব সুবেদার আবুল কালাম আজাদ এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে আসামীবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে খোসালপুর বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬০/৭৪-আর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা হান্নান শেখ (৪৭) ও এক শিশুসহ দুই বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল বাঘাডাংগা গ্রামের সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে অপর এক নারীকে আটক করে।

এদিকে, আজ শুক্রবার ভোর ৩টার দিকে বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় বাঘাডাংগা গ্রামের একটি বাঁশবাগান থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার; অনুপ্রশের অভিযোগে আটক ৩

প্রকাশের সময় : ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫