শিমুল রেজা,
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে দর্শনা পৌর বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ মার্চ সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি ও দামুড়হুদা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হাফিজুল আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও ঐতিহ্যবাহী মেমনগর বিডি হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান, মাহবুবুল ইসলাম খোকন, মহিদুল ইসলাম, দর্শনা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুর রহমান লিঙ্কন, দর্শনা পৌর ছাত্রদল নেতা আব্দুর রহিম মুন্না, আঃ রাজ্জাক শাহীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, হাজী মোখলেছুর রহমান, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, বিএনপি নেতা আজিজুল ইসলাম, আব্দুল কাদের, তোফাজ্জল ইসলাম তুফোন, আজিজুল হক প্রমুখ।
২৪ মার্চ, স্বাধীনতা দিবসের দুইদিন আগে, দর্শনা পৌর বিএনপি'র শীর্ষ নেতাকর্মীদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। বহু প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশাহারা জাতিকে নতুন পথ দেখিয়ে ছিলেন। স্বাধীনতার যে গৌরব আমরা অর্জন করেছি, তা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। অতীতে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল গুম ও হত্যার মাধ্যমে, যা একটি ভয়াবহ বন্দিদশা এবং উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করেছিল।”
আলহাজ্ব মশিউর রহমান উল্লেখ করেন,প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। “এখন মানুষ কমপক্ষে নিরাপদে কথা বলতে পারছে। মন খুলে কথা বললেও আর গুম বা হত্যার শিকার হতে হবে না। বর্তমানে গঠনমূলক সমালোচনা করেও কেউ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছে না—এটিই নতুন বাংলাদেশের বড় অর্জন।”
আর ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষের জন্য যে স্বপ্ন দেখিয়েছেন, তা পূরণের লক্ষ্যে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। তবে সবকিছু সঠিকভাবে বাস্তবায়ন করতে কিছুটা সময় প্রয়োজন।” দর্শনা পৌর বিএনপির ঘোষণা অনুযায়ী, স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি কেবল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন বা পতাকা উত্তোলনে সীমাবদ্ধ থাকবে না; এটি দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে জনসমক্ষে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবেও দেখা হচ্ছে। উক্ত সভায় আগামী ২৬ মার্চ সকাল ৯ টার সময় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় র্যালিও আলোচনা সভা, সকাল সাড়ে ১০ টার সময় কেরু চিনিকলের শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পণ করার সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।