, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে মোবাইল অপারেটর, যেভাবে পাবেন

  • প্রকাশের সময় : ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৪৭৪ পড়া হয়েছে

আগামী শুক্রবার (১৮ জুলাই) গ্রাহকদেরকে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার জন্য মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা দিয়েছে।

এর আগে গেল ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুসারে গেল ৯ জুলাই মোবাইল অপারেটরদের আগামী ১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেয়ার নির্দেশ দিয়েছে।

এ পরিস্থিতিতে দিবসটির গুরুত্ব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ফ্রি ইন্টারনেট দেয়ার কর্মসূচির সাফল্য এবং সর্বাধিক গ্রাহক অবগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807, টেলিটক *111*1807#

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে মোবাইল অপারেটর, যেভাবে পাবেন

প্রকাশের সময় : ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫