শিমুল রেজা,
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদের প্রশাসক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা,সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের চুয়াডাঙ্গা শহরের বাসভবন সংলগ্ন ব্যাক্তিগত অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন,বি.কম (অনার্স), এম.কম(হিসাব বিজ্ঞান)ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক প্রভাষক, মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মাহবুব উল ইসলাম খোকন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক শরীফ উদ্দিন, মহিদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আজিজুল ইসলাম, নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, মোমিনুল ইসলাম, শফিউল আযম তোতা, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম মোল্লা, হাজী ফজলুর রহমান,আব্দুল হামিদ সহ নেতৃবৃন্দ
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসকের কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,আলহাজ্ব মশিউর রহমান তিনি বলেন,গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের।বিগত দিনের রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং জেল-জুলুমের শিকার নেতা-কর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে শরীফুজ্জামান শরীফকে এই পদে নিযুক্ত করায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা করে দর্শনা পৌর বিএনপি।, জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অভিজ্ঞ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।