প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৫:০৬ পি.এম
নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জনপ্রিয়তার শীর্ষে মাহমুদ হাসান খান বাবু
শিমুল রেজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের ন্যায় টান টান উত্তেজনা–উদ্দীপনা বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায় বিশেষ করে চুয়াডাঙ্গা ২- আসনের ভোটের মাঠে ইতোমধ্যে বিভিন্ন ইস্যুতে ব্যাপক আলোচনা ও উত্তাপ ছড়িয়েছে। চুয়াডাঙ্গায় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ।তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে তিনি দলের শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। জিয়া পরিবারের আস্থাভাজন ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সাধারণ মানুষের মতে,রাজনৈতিক পরিবারের উত্তরসূর মাহমুদ হাসান খান বাবু শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন অভিভাবকের মতোই ছিলেন। মানুষের দুঃসময়ে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন-সংগ্রামের সময়ে কর্মী-সমর্থকদের রক্ষা করেছেন। ফলে বর্তমান সময়েও এ আসনের জনগণ তার নেতৃত্বকে ফিরে পেতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা, মামলা-হামলা ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাহমুদ হাসান খান বাবু বিএনপির হয়ে মাঠে সক্রিয় থেকেছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদি শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যখন দমন-পীড়নের শিকার হন, তখনও তিনি সাহসিকতার সাথে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তাকে শুধু কর্মী-সমর্থকদের কাছেই নয়, সাধারণ ভোটারদের কাছেও একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চুয়াডাঙ্গা ২ - আসনের-গ্রামগঞ্জে মাহমুদ হাসান খান বাবু'র কর্মী সমর্থকদের সরব উপস্থিতি ছিল লক্ষনীয়।পোস্টার, ব্যানার, গণসংযোগ ও মতবিনিময় সভায় তার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল কর্মীরা কর্মীবান্ধব মাহমুদ হাসান খান বাবু কে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে। তৃণমূলের নেতা-কর্মী- সমর্থকদের বিশ্বাস যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এ আসনে বিপুল ভোটে বিজয়ী হবেন সচ্ছ রাজনীতির ধারক ও বাহক মাহমুদ হাসান খান বাবু।
জেলার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি সত্যিকারের অর্থে এলাকাবাসীর জন্য কাজ করবেন।আর সেই বিবেচনায় মাহমুদ হাসান খান বাবু অন্যদের চেয়ে অধিক গ্রহনযোগ্য। এ আসনে জামাত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের রাজনৈতিক প্রার্থীরাও সক্রিয় রয়েছেন। তরুণ ভোটাররা মনে করেন, অভিজ্ঞতার পাশাপাশি মাহমুদ হাসান খান বাবু রয়েছে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা। নারী ভোটারদের মতে, তিনি সবসময় সমাজে নারী শিক্ষা ও উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। এ আসনে বিএনপি’র নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে বিজয় অনেকটা নিশ্চিত বলে দাবী স্থানীয় নেতাকর্মীরা। জনপ্রিয়তা, দলের প্রতি তার আনুগত্য, ত্যাগ, ও অবদান এবং জনগণের প্রত্যাশার কারণে তিনি এই আসনে বিএনপির প্রধান ভরসা হয়ে উঠেছেন।দলীয় নেতাকর্মীদের দাবী,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের ভোটের মাঠে সবচেয়ে আলোচিত নাম এখন মাহমুদ হাসান খান বাবু। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা,সততা, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক এবং উন্নয়নমুখী কর্মকাণ্ড তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে চুয়াডাঙ্গা -২ আসনে তিনিই হবেন জনগণের প্রধান ভরসা।এমনটাই প্রত্যাশা করছেন তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ