, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রূপার মুদ্রা

  • প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৬ পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রূপার মুদ্রা খুঁজে পান। শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেকগুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুদ্রাগুলো উদ্ধারের ব্যবস্থা করে।

উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য ১৫০০ থেকে ১৮০০ টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রূপার মুদ্রা

প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫