, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর দর্শনাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন নতুন উপজেলা গঠনের ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেটের অস্থিরতা, প্রতিবাদে মানববন্ধন চুয়াডাঙ্গায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দামুড়হুদায় অবৈধ বাঁধ অপসারণ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযানে জাল ধ্বংস দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় প্রযুক্তিনির্ভর যুবশক্তি গঠনে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ-এর সভাপতিত্বে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা’র উপপরিচালক (বাস্তবায়ন) ফারিহা নিশাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহজাহান আলী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তুলতে হলে সামাজিক সচেতনতা, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় যুব সমাজকে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যুবকরাই আগামীর নেতৃত্ব, তাই বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল।

জনপ্রিয়

দামুড়হুদায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে শ্বশুর

দামুড়হুদায় প্রযুক্তিনির্ভর যুবশক্তি গঠনে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫