প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ২:০২ পি.এম
দর্শনা পৌর বিএনপি নেতার উদ্যোগে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
আজাদ হোসেন
চুয়াডাঙ্গা জেলা বিএনপি'র সভাপতি মাহমুদ হাসান খান বাবু'র নির্দেশনায় মহানুভবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান। প্রতিবারের মতো এবারও তিনি দর্শনা পৌর বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ হাতে দর্শনা পৌরসভা এলাকার নয়টি ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর, বাসস্ট্যান্ড,হাজীপাড়া, মোহাম্মদপুর,আজমপুর, কেরু চিনিকল এলাকা, আনোয়ারপুর, ঈশ্বরচন্দ্রপুর, শ্যামপুর, জয়নগর, পুরাতন বাজার, রেল ইয়ার্ড, ইসলামবাজার, থানা পাড়া, মোবারক পাড়া, পাঠানপাড়া, রেলকলোনী, বেলেমাঠপাড়া, পলাশপুর, রিফিউজি কলোনী, কলেজপাড়া, ঘুঘুডাঙ্গা, রামনগর, করিমপুর, সহ প্রতিটি মহল্লার দরিদ্র এবং দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে নিজস্ব অর্থায়নের নগদ টাকা, সেমাই চিনি ও পোলাও চালের একটি ঈদ উপহারের প্যাকেট তুলে দেন আজ শুক্রবার। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদ উপহার সামগ্রী বিতরনের মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম। এর আগের দিন বৃহস্পতিবার বিকাল থেকে দর্শনা পৌর সভাধীন ০৬ নং ওয়ার্ডের রামনগরে সম্প্রতি আগুনে পুড়ে ভস্মীভূত বাড়ির মালিক আবু সাঈদের স্ত্রী এবং অসুস্থ্য সোহরাব হোসেনের স্ত্রীর হাতে নগদ টাকা ও খাদ্য সহায়তা তুলে দেয়ার মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের সূচনা করা হয়। গভীর রাত পর্যন্ত চলে অনুরুপ কার্যক্রম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আ.মালেক মন্ডল, নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, মহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, বিএনপি নেতা নজরুল মন্ডল, দ্বীন মোহাম্মদ মেম্বার, শহিদুল মোল্লা, আ.হামিদ, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দিন, দর্শনা থানা যুবদলের সহ-সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, দর্শনা পৌর যুবদলের সহ-সাধারন সম্পাদক মোরশেদুর রহমান লিঙ্কন, দর্শনা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন, মোহন সহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল সহ গন-অধিকার পরিষদের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

এসময় ঈদ উপহার সামগ্রী সহ নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগ আপ্লুত দুস্থ্য ও অসহায় নারী পুরুষ বিএনপি নেতা আলহাজ্ব মশিউর রহমানের জন্য প্রান ভরে দোয়া করেন। প্রতি উত্তরে জনসেবক মশিউর রহমান বলেন তিনি এভাবেই এলাকার গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান সারাজীবন। একজন রাজনীতিবিদ হিসাবে তিনি এভাবেই সফলতা পেতে চান। প্রসঙ্গত বিগত বেশ কয়েক বছর ধরে বিএনপি নেতা মশিউর রহমান দর্শনা পৌর এলাকার সবক'টি ওয়ার্ডের দুস্থ্য মানুষের বিপদে পাশে থেকে বিভিন্ন উপায়ে সেবা করে চলেছেন। দর্শনা পৌর বিএনপির ও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসেবক আলহাজ্ব মশিউর রহমানকে পেয়ে উচ্ছ্বসিত ও উদ্বেলিত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ