শিমুল রেজা
দর্শনা পৌরসভার পুরাতন রেলস্টেশনের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে দর্শনা থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে শপিং ব্যাগে প্লাস্টিকের নেট দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এসময় সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এব্যাপারে
দর্শনা থানা পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা'র তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে সীমান্ত দিয়ে একটি মাদকের চালান আসার খবর পায় পুলিশ। এই সময় শপিং ব্যাগে দ্বারা মোড়ানো রেলস্টেশনের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডি মূলে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।