প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৯:০২ এ.এম
দর্শনায় জুয়ার বোর্ড থেকে নগদ টাকা ও খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি গ্রেফতার
শিমুল রেজা,
চুয়াডাঙ্গার বড় শলুয়া এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৮ হাজার ৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৭ মে) আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা'র তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দর্শনা থানাধীন বড় শলুয়া এলাকায় বাজারের পাশে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলছে, খেলারত অবস্থায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৮ হাজার ৫০ টাকা, তাসের প্যাকেটসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বড় শলুয়া গ্রামের মৃত রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (৫৫), বড় শলুয়া ছাপড়া পাড়ার রোশনাই মন্ডলের ছেলে বিটুল মন্ডল (৪০), বড় শলুয়া বসতি পাড়ার মিজানুর রহমানের ছেলে মাহাবুব হোসেন (৩৫)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) হিমেল রানা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দর্শনা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এবং দর্শনা থানাধীন এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতে এ অভিযান আরও জোরদার করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দৈনিক জাগো দেশ