, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

জীবননগর সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দু’টি স্বর্ণের বার উদ্ধার

  • প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩৪৮ পড়া হয়েছে

জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে। শুক্রবার দুপুর ২ টার সময় উপজেলার গয়েশপুর সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী এক অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৪ নং মেইন পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগর সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দু’টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫