, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত চুয়াডাঙ্গায় হামের উপসর্গে আক্রান্ত ৩, রোগী ভর্তি: পরিস্থিতি সামাল দিতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত সকলের সহযোগিতায় একটি আধুনিক উন্নত চুয়াডাঙ্গা গড়তে পারব : নবাগত জেলা প্রশাসক মিজ্ লুৎফন নাহার চুয়াডাঙ্গায় একই ব্যক্তির নামে দুটি মাজার! জনমনে নানা প্রশ্ন টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী চুয়াডাঙ্গার মানুষ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় দামুড়হুদায় পেঁয়াজের দামে হতাশ চাষিরা, গুনতে হচ্ছে লোকসান চুয়াডাঙ্গার ৪ উপজেলায় ৫০ হাজার ফুয়েল কার্ড বিতরণ: শুক্রবার জেলার যে সকল পাম্পে আজ তেল বিতরণ করা হবে চুয়াডাঙ্গায় ছাত্রদলের মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ঝিনাইদহে বিপন্ন মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার, নিরাপদে অবমুক্ত

জীবননগরে ৮ বছরের শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২৪৮ পড়া হয়েছে

জীবননগরে ৮ বছরের শিশুকে একাধিকবার বলাৎকার করার অভিযোগ উঠেছে কেসমত আলী(৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কেসমত আলী জীবননগর পৌরসভার শাখারিয়া গ্রামের মাঝের পাড়ার মৃত কদমোল্লার ছেলে। সে জীবননগর পিচমোড় মসজিদ উন্নয়নকল্পে অর্থ সংগ্রহ করতেন ও উক্ত মসজিদে নিয়মিত মুসল্লী ছিলেন। ভুক্তভোগী শিশু আল-মাবুদ(৮) চতুর্থ শ্রেণীর ছাত্র। সে একই এলাকার আশরাফুল হক মল্লিকের ছেলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মিমাংসার জন্য স্থানীয় বিএনপি ও ইসলামপন্থী দলের নেতৃবৃন্দ সালিশে বসেন। সালিশে ১৫ হাজার টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে বলে ভুক্তভোগী শিশুর পরিবার অভিযোগ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রোজিনা খাতুন গতকাল সোমবার সকালে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, কেসমত আলী তার শিশুপুত্রকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এক বছর ধরে পিচ মোড় মসজিদের ছাদে নিয়ে গিয়ে জোরপূর্বক খারাপ কাজ করে আসছে। এই কথা কাউকে বলে দিলে তাকে ও তার বাবামায়ের হত্যা করা হবে বলে হুমকি দেয়। যার কারনে শিশুপুত্র তার ভয়ে আমাদের কাছে কিছুই না বলে পাশবিক নির্যাতন সহ্য করে আসছিলো। বেশ কিছুদিন ধরে আমার ছেলে অস্বাভাবিক আচরণ করছে ও শারীরিক অসুস্থতা অনুভব করছে। বিষয়টি সন্দেহ হলে গত ১৮ জুলাই তার কাছে জিজ্ঞেস করলে সে আমাদের কাছে ঘটনা সব খুলে বলে। দীর্ঘ এক বছর ধরে অভিযুক্ত কেসমত আলী তাকে মসজিদের ছাদে, গয়েশপুর ব্রীজের পাশে আমবাগান সহ বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি ও বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি আমি ও আমার স্বামী প্রতিবাদ করলে কেসমত আলী উক্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন লোকজনের মাধ্যমে নগদ টাকার দেওয়ার প্রস্তাব দেয়। আমরা যেনো এই ঘটনাটি জানাজানি না করি ও মামলা না করি। স্থানীয়রা বলেন, কেসমত আলীর বিরুদ্ধে এই অভিযোগ নতুন না। সে দীর্ঘদিন ধরে শিশুদের সাথে এই ধরনের কুকর্ম করে আসছে। পূর্বে এধরণের অভিযোগ হলেও তার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারনে সে এধরণের কাজ করার সাহস পাচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুপুত্র কে বলাৎকার করার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। এই ঘটনায় অভিযুক্ত কেসমত আলীকে আটকের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জীবননগরে ৮ বছরের শিশু বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫